আপনাকে স্বাগতম,-সু-প্রিয় ভিজিটর সাইট পরিচালনায় নিজেকে যুক্ত করুন- এখানে সকল বাংলা পত্রিকা, রেডিও, ডায়াল কোড ও ফেইসবুক যুক্ত আছে

সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২

বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ আর নেই... চলে গেলেন না ফেরার দেশে




বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৩টা ৩০ মিনিটে মারা যান তিনি ।


বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ সাখানিউজকে জানান রাত তিনটার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন জেনারেল (অব.) জিয়া আহমেদ। এ সময় তাকে দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় । তবে হাসপাতালে পৌঁছার আগেই রাত প্রায় সাড়ে তিনটার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
মরহুম জিয়া আহমেদের মরদেহ ইউনাইটেড হাসাপাতাল থেকে বারিধারা ডিওএইচএসস্থ (রোড ২, হাউজ ১৮০)তার নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে বলে নিউজকে জানান বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার আহসান হাবিব খান।
সোমবার বাদ যোহর ক্যান্টনমেন্ট গ্যারিসন মসজিদে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। বারিধারা ডিওএইচএস মসজিদে দ্বিতীয় জানাযা শেষে বনানী সামরিক গোরস্তানে মরহুম জিয়া আহমেদকে দাফন করা হবে হবে বলে জানান ব্রিগেডিয়ার আহসান হাবিব খান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।।

Related Posts Plugin for WordPress, Blogger...