মার্কিন যুক্তরাষ্ট্রের "ইনোসেন্স অফ মুসলিমস" চলচ্চিত্রে হযরত মুহাম্মদকে (সা.) বিকৃতভাবে উপস্থাপনের ভিডিও ফুটেজ যাতে বাংলাদেশে দেখা না যায় সে বিষয়ে উদ্যোগ নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। গতকাল সোমবার এ বিষয়ে গুগল কর্তৃপক্ষকে চিঠি লিখছে তারা। বিটিআরসির চিঠিতে চলচ্চিত্রটির ওই অংশের ভিডিও ফুটেজ গুগল সরিয়ে না নিলে তখন গুগল এবং ইউটিউব বন্ধ করে দেওয়ার বিষয়ে চিন্তা করা হবে বলেও জানা গেছে
